আজ, বুধবার | ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৩

ব্রেকিং নিউজ :
মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মিজান সম্পাদক টগর নির্বাচিত নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে মনোয়ার ও প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাগুরার মহম্মদপুরে ডাক্তারের উপর হামলার ভিডিও ভাইরাল মাগুরা-১ আসনে মনোয়ার, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত

মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

মাগুরা প্রতিদিন: মাগুরা পৌরসভার সাবেক প্রশাসক আবদুল কাদেরের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নারীসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগ এনে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

কবিরুল ইসলাম ও মোহন মিয়া নামে দুই ব্যক্তি গত ১৮ ফেব্রুয়ারি মাগুরা পৌরসভার বর্তমান প্রশাসকের কাছে লিখিতভাবে এ অভিযোগ দাখিল করেন বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, পৌরসভার ৪৯ লাখ টাকার আর্থিক দুর্নীতির পাশাপাশি পৌরভবনে রাতের বেলায় নারীদের সঙ্গে আমোদ ফূর্তি করতেন সাবেক প্রশাসক আবদুল কাদের।

অভিযোগকারীরা তাকে দুর্নীতিবাজ ও নারীলোভী কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাগুরা জেলাকে কলঙ্কমুক্ত করার দাবি জানিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদের মাগুরা পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন এবং ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অভিযোগ অনুযায়ী, দায়িত্বকালীন সময়ে তিনি পৌরসভার অফিস সংস্কার ও মেরামতের নামে ২৫ লাখ টাকা এবং অচল হয়ে পড়ে থাকা বিভিন্ন যানবাহনের বিপরীতে জ্বালানি তেল খরচ দেখিয়ে আরও ২৪ লাখ টাকা আত্মসাৎ করেন।

এছাড়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্বে থাকাকালে তিনি প্রায় প্রতিদিন সন্ধ্যার পর পৌরসভার তিনতলায় নারীদের নিয়ে আমোদ-প্রমোদ করতেন এবং এ সংক্রান্ত ভিডিও ফুটেজ পৌরসভার কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ বিষয়ে মাগুরা পৌরসভার বর্তমান প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক ইমতিয়াজ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, অভিযোগের বিষয়ে এখনো তদন্ত সম্পন্ন হয়নি।

তিনি বলেন, অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কি না, সেটি যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে তিনিই ভালো বলতে পারবেন।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাদেরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology