আজ, মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৬

ব্রেকিং নিউজ :
অবৈধভাবে সার মজুত: শ্রীপুরে দুই ব্যবসায়ী গ্রেফতার লুটপাট করলে মধুমতীতে ফেলে দেওয়া হবে-রবিউল ইসলাম নয়ন মাগুরার আমলসার থেকে ৩২৮ বস্তা সার উদ্ধার-দুই জনের নামে মামলা দায়ের সংস্কৃতিই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: নিতাই রায় মাগুরায় খাল খনন ব্যয়ের হিসাব নিয়ে নানা প্রশ্ন ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জন্মাষ্টমী সম্প্রীতি, ন্যায় ও মানবকল্যাণের চিরন্তন শিক্ষা বহন করে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মাগুরার খর্দ কছুন্দি গ্রামে বিক্ষোভ সমাবেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুর উপজেলার আকবর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. বদরুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ জোহরের নামাজের পর বেলনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে এবং পরে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

বদরুল আলম মহান স্বাধীনতা যুদ্ধের একজন সাহসী ফ্রন্ট ফাইটার ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের সিবিআরসি থেকে বিদ্রোহ করে তিনি নিজ গ্রাম মাগুরার বেলনগরে ফিরে আসেন। সেখানে তিনি জানতে পারেন, শ্রীকোল ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আকবর হোসেন মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে একটি যোদ্ধা দল গঠন করেছেন। পরে তিনি হেঁটে আকবর হোসেনের ক্যাম্পে গিয়ে আকবর বাহিনীতে যোগ দেন।

একজন প্রশিক্ষিত যোদ্ধা হিসেবে তিনি আকবর বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে অংশ নেন। শৈলকূপা থানা আক্রমণের সময় তিনি আহত হলেও পরবর্তীতেও একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও এই সাহসী মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি যথাযথভাবে দেওয়া হয়নি বলে স্থানীয়দের মধ্যে আক্ষেপ রয়েছে।
মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology