আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫৩

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মানবিক আবেদন : ছোট্ট লাবণ্য কি আর স্কুলে যেতে পারবে না?

ফয়সাল পারভেজ : এ বছর প্রথম স্কুলে ভর্তি হলেও কারো সঙ্গেই বন্ধুত্ব গড়ে ওঠেনি লাবণ্য’র। খুব ইচ্ছে থাকা সত্ত্বেও স্কুলে যাবার সুযোগই হয়না। অধিকাংশ সময়ই তার কাটে ঘরের বিছানায়; জানালার শিক ধরে। সমবয়সিরা সারা উঠোন জুড়ে খেলা করে। অথচ অসহায়ের মতো নির্বাক সময় গড়িয়ে যায় তার তাকিয়ে তাকিয়ে।

সাড়ে ছয় বছর বয়সি লাবন্য বিশ্বাস কথা’র বাড়ি মাগুরা জেলা সদরের শিবরামপুর পূর্ব পাড়ায়। এ বছর সে ৫৫ নং বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছে।বাবা হতদরিদ্র ভবেশ চন্দ্র বিশ্বাস শহরের একটি কাপড়ের দোকানে সামান্য বেতনে সেলসম্যান হিসেবে কাজ করেন। গত বছর ডিসেম্বরে ডাক্তারি পরীক্ষায় লাবণ্যর হার্টে তিনটি ছিদ্র পাওয়া যায়। এরপর থেকে ভেঙে পড়েছে লাবণ্য’র মা-বাবা।

লাবণ্য’র বাবা ভবেশ চন্দ্র বিশ্বাস বলেন, ছোটবেলা থেকেই মেয়েটি বেশি হাটতে পারতো না। সবসময় কোলে উঠতে চাইতো। কিন্ত একটু বড় হলে এই সমস্যাটি আরো প্রকট আকার ধারণ করতে থাকে। গত বছর বরিশাল মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. হূমায়ন কবীরকে দেখানো হয়। কয়েকটি টেস্ট করানোর পর ধরা পড়ে হার্টে গুরুতর তিনটি ছিদ্র। তবে এর চিকিত্সা সম্ভব। সেক্ষেত্রে অন্ততপক্ষে আড়াই লক্ষ টাকার প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।

ভবেশ বিশ্বাস বলেন, টাকার জন্যে মেয়েকে ঢাকাতে নিয়ে যেতে পারছি না। মাত্র ৭ হাজার টাকা বেতনের চাকরি। আত্মীয়-স্বজনদের অবস্থাও খুব ভাল নয় যে তাদের কাছ থেকে ধার-দেনা করবো। নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে।

এ অবস্থায় শিশু লাবণ্যর বাবা মেয়ের জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষদের কাছে সহযোগিতা চেয়েছেন। ভবেশ চন্দ্র বিশ্বাস-০১৯২২০৭২৯৬০। চিকিত্সার সাহায্য পাঠাতে তার বিকাশ নম্বর (পারসনাল)-০১৭১৫৮১০২০৪। এছাড়া ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মাগুরা সদর শাখায় তার সেভিংস একাউন্ট নং- ০১৭৩১২২০০০০৪৩৮৪।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology