আজ, রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৪

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুরে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে করোনাকালীন সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংবাদিক আইয়ুব হোসেন খান, মোঃ সাইফুল্লাহ, জিয়াউর রহমান, বিকাশ বাছাড়, লেনিন জাফর, জাহিদুল ইসলাম জুয়েল, তাছিন জামান, জুয়েল রানা, মহসীন মোল্যাসহ উপজেলায় কর্মরত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার বিষয়ে এবং লকডাউন ব্যবস্থা বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

শ্রীপুর উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি, আনসার সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology