আজ, শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৩২

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

শ্রীপুরে ভেজাল কীটনাশক তৈরির কারখানা, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মহিদ আটক

Exif_JPEG_420

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের মাকরাজ মৃধার বাড়িতে সোমবার রাতে ভেজাল কীটনাশক তৈরীর কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় আটক দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম মহিদকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

এলাকাবাসী ও পলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন সন্ধ্যায় দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কানন ও এলাকাবাসী দারিয়াপুর হাসপাতাল মোড় থেকে ভ্যান ভর্তি আনুমানিক ১৮০ কেজি ভেজাল কীটনাশক তৈরির কাঁচামালসহ উপজেলার চৌগাছী গ্রামের মাখরাজ ও দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলমকে আটক করে গণপিটুনি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মাখরাজ সেখান থেকে চিকিত্সাধীন অবস্থায় পালিয়ে যায়।

রাতে শ্রীপুর থানার এসআই শাহরিয়ার ও শ্রীপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী বেগম মাখরাজের বাড়িতে অভিযান চালিয়ে নকল কীটনাশক তৈরির উপকরণ ও নকল প্যাকেটসহ নামি-দামি কোম্পানির মোড়ক, সিনজেনটার ভিরতাকো, অটো ক্রপ কেয়ারের রোভরাল, কেয়ার এগ্রো কেমিক্যালস এর মামবেন ও বায়ারের ৪৫০ প্যাকেট নকল ওষুধসহ ১৯৬ কেজি কাঁচা মাল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪২ লক্ষ টাকা বলে কীট নাশক ব্যবসায়ীরা জানিয়েছে।

মঙ্গলবার শ্রীপুর উপজেলা কৃষি অফিসার আতিকুল ইসলাম বাদী হয়ে চৌগাছী গ্রামের মাখরাজ মৃধা, কাজী মহিদুল আলম, জয়নাল মৃধা, মতিন মোল্যা ও মাহফুজা বেগমকে আসামী করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। আটক মহিদুল আলমকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামাল জব্দ শেষে জানান, অভিযুক্তদের মধ্যে একজন আটক আছে, বাকীদেরও আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology