আজ, সোমবার | ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৪২

ব্রেকিং নিউজ :
শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

২১ জুলাই মাগুরা হতে যাচ্ছে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সামনে রেখে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-মুজিববর্ষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে মাগুরা জেলার সদর, শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার মোট ৬৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর উপহার দেওয়া হয়েছে।

উপকারভোগিরা দুই শতক জমির উপর দু্ই কক্ষ বিশিষ্ট বসবাসের ঘর এবং খালি জায়গায় সবজি চাষ করার সুযোগ পাচ্ছে। কষ্টের দিনগুলো ভুলে সুখে শান্তিতে তারা বসবাসের সুযোগ পেয়েছে। কেউ করছেন গবাদি পশু কিংবা হাঁস মুগির চাষ।

প্রেসকনফারেন্সে জেলা প্রশাসক জানান, গৃহহীন মানুষ পেয়েছে মাথা গোঁজার ঠাঁই, হয়েছে স্থায়ী ঠিকানা। জীবন মানে এসেছে পরিবর্তন।

উপকারভোগিদের জন্যে বরাদ্দকৃত ঘরগুলোকে নানা রঙে রাঙিয়ে তোলা হয়েছে। আর এসব ঘরে বসবাসের মধ্য দিয়ে অসহায় মানুষেরা নতুন দিনের স্বপ্ন দেখবেন আশা করছি। আর দেশের মধ্যে প্রথম মাগুরা গৃহহীন ও ভূমিহীন হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

২১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া আশ্রায়ন কেন্দ্রের উপকারভোগিদের সাথে যুক্ত হবেন। আনুষ্ঠানিকভাবে মাগুরাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন।

জেলার ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথাগোজার ঠায় দিতে গিয়ে জেলার ৪৮টি স্পট বেছে নেওয়া হয়েছে। আর এই কাজ করতে যেয়ে সরকারের ৮৩ একর খাস জায়গা উদ্ধার করা হয়েছ। ভূমিহীনদের ঘর দেওয়ার এই কাজ ভবিষতেও অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

প্রেসকনফারেন্সে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকাইনা, উপজেলা নির্বাহী অফসারবৃন্দ, জেলা তথ্য অফিসার রেজাউল করীম, জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology