আজ, মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৪৬

ব্রেকিং নিউজ :
সাতলার শাপলা বিল: লাল শাপলার রাজ্যে প্রকৃতি ও জীবিকার গল্প তেলের দাম বাড়তেই মাগুরায় পরিবহন খাতে অস্থিরতা হঠাৎ করে লিটারে ২০ টাকা বাড়ল সব জ্বালানি তেলের দাম ন্যাম ভবনে জামায়াতের সেই এমপির দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ মাগুরা সাইবার সেলের সাফল্য-আগস্ট মাসে উদ্ধার ৪১ মোবাইল শ্রীপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জন আটক ৬০ বছর বয়সে ইয়াবা কারবার, ৫০০ পিসসহ গ্রেফতার জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুটি মাগুরায় মুক্তিপণের দাবিতে মাইক্রোচালক অপহরণ, ৩ ঘণ্টায় উদ্ধার মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেলেন মুনিরুল ইসলাম মঞ্জু

মাগুরায় জাতির জনকের প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিদিন ডটকম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে মাগুরায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৮ টায় শহরের শহরের নোমানি ময়দানে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, মাগুরা পৌরসভার পক্ষে মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আইনজীবী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া সকাল সাড়ে ৯টায় মাগুরা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা জাসদ সহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাগুরা কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা আমিরুল ইসলাম।

জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology