আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:১০

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

জামিনে মুক্তি পেয়েই ধনেশ্বরগাতির সাবেক চেয়াম্যানকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিদিন ডটকম : জামিনে মুক্তি পেয়েই প্রতিপক্ষরা বুধবার রাতে ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবদুর রাজ্জাক মোল্যাকে কুপিয়ে জখম করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিত্সাধিন রাজ্জাক মোল্যার ছোট ভাই বাবুল মোল্লা জানান, আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতিতে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই বুধবার আবদুর রাজ্জাকের উপর হামলা চালানো হয়।

বাবুল মোল্যা জানান, সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পথেই কয়েকজন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে করে এসে দেশি অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যান। এতে তার মাথা, ঘাড়, গলা ও হাতের আঙুলগুলো কেটে যায়।

রাজ্জাক মোল্যার ঘনিষ্টজনেরা জানান, ইতোপূর্বে এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনা নিয়ে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে। যা নিয়ে রাজ্জাক মোল্যার পক্ষে থানায় একাধিক মামলা দায়ের করা হয়। যার একটি মামলার আসামীরা সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে মু্ক্তি পেয়ে এলাকায় ফিরে এসেছে। তারাই এই সন্ত্রাসি হামলা চালিয়েছে বলে জানা গেছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হামলাকারীদের আটকেরও চেষ্টা চলছে। তবে এ বিষয়ে থানায় সুনির্দিষ্ট মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology