আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৮:২৯

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

সাকিবের জন্যে সুখবর

মাগুরা প্রতিদিন: মাগুরার নতুন এমপি সাকিব আল হাসানের জন্যে সুখবর মিলেছে। সিঙ্গাপুরের ডাক্তাররা নিশ্চিত করেছেন আপাতত তার চোখে কোনো অস্ত্রোপচার করানোর প্রয়োজন হবে না।

বুধবার বিসিবির মেডিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের এই মুহূর্তে চোখে কোনও অস্ত্রোপচার লাগছে না।

জানা গেছে, বুধবার রাতেই ডাক্তার দেখানো শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন সাকিব। তবে অস্ত্রোপচার না লাগলেও তার কিছু চিকিৎসা চলমান থাকবে।

গত শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে খেলে চোখে সমস্যা অনুভব করেন সাকিব। সেই ম্যাচে ৫ উইকেটে হেরে যায় রংপুর। সেদিন সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, খেলার সময় চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। তিনি ব্যাটিংয়ের সময় ঠিকমতো বল দেখতে পাচ্ছিলেন না।

বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ঠিকই ৪ উইকেটের জয় তুলে নেয়। বর্তমানে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology