আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:৫৮

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাগুরার ছেলে ডাক্তার সৌরভের মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার সন্তান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণরত রংপুর মেডিকেল কলেজের ৪৪-তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ সাহা রবিবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি মাগুরার সদর উপজেলার জাগলা গ্রামের প্রয়াত ক্ষুদ্র ব্যবসায়ী সমীর কুমার সাহার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ডাক্তার সৌরভ সাহা গত ৪ সেপ্টেম্বর অসুস্থ্য হয়ে চীন-মৈত্রি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় সেদিনই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

সৌরভ সাহা একজন মেধাবী ডাক্তার এবং একজন প্রগতিশীল ও মানবিক মানুষ ছিলেন। দরিদ্র সংগ্রামের মধ্য দিয়ে তার বাবা সমীর কুমার সাহা সন্তানদের মানুষ করেছেন। ২০১৭ সালে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান। প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে ফিরে বিনামূল্যে রোগীদের সেবা দিতেন ডাক্তার সৌরভ। গত বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ডাক্তার সৌরভের পরিবার ঘনিষ্ট সুদেব চক্রবর্তি জানান, ঢাকা থেকে মরদেহ মাগুরা আনার পর রাতেই তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology