আজ, বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৩৭

ব্রেকিং নিউজ :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ মাগুরায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধে বিএনপির মোটরসাইকেল শোডাউন খুব শিঘ্রই কর্মস্থলে ফিরবেন মাগুরার ডিসি মহম্মদপুর থানার ওসিকে ক্লোজ বাবার হাতে বিক্রি টুকটুকি পুলিশের সহযোগিতায় ফিরলো মায়ের কোলে শ্রীপুরে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ-সিসি ক্যামেরা ফুটেজ যাচাইয়ের দাবি অভিযুক্ত শিক্ষকের মাগুরার কথিত মাদক সম্রাট আমিরুল গ্রেফতার মাগুরায় আর্জেন্টিনা ফুটবল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরার ডিসি মোতাকাব্বীর আহমেদকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

মাগুরায় শেষ হলো ইসকনের ৯ দিন ব্যাপি রথযাত্রা উত্সব

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ -ইস্কন এর উদ্যোগে আয়োজিত ৯ দিন ব্যাপি রথযাত্রা উত্সব।

সমাপনী দিনে বিকালে শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, ইস্কন মাগুরার সহকারি পরিচালক শ্রীমান সুন্দরানন্দ নিতাই দাস ব্রহ্মচারী, ঢাকার ইসকন ইয়ুথ ফোরামের পরিচালক শ্রীমান মিত্রগোপা কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রমুখ। আলোচনা সভা শেষে জগন্নোথদেবের রথের সমাপনী র‌্যালি অনুষ্ঠিত হয়।

৯ দিন ব্যাপি অনুষ্ঠানের মধ্য ছিল শিশু কিশোরদের বৈদিক জ্ঞান প্রতিযোগিতা, ভজন কীর্তন, আরতী কীর্তন, জগন্নোথ লীলামৃত পাঠ, শ্রীমদ্ভাবমত পাঠ, মাহাপ্রসাদ বিরতণসহ নানা কর্মসূচি পালিত হয়।

গত ১৪ জুলাই রথের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকাদার এমপি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology