আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:৪৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় কৃষক ইবাদত হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় কৃষক ইবাদত হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান রবিবার দুপুরে এই রায় প্রদান করেন।

মামলার বিবরণে প্রকাশ, বিগত ২০১০ সালের ২৬ জুন মাগুরা সদর উপজেলার বুধইরপাড়া গ্রামের ওয়াদুদ মোল্যার ছেলে ইবাদত হোসেন চাষাবাদ সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহত কৃষক ইবাদত হোসেনের ভাই সিরাজুল ইসলাম ১১ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তিতে পুলিশ মহিউদ্দিন মোল্যা, মোশারফ মোল্যা, জাহাঙ্গীর হোসেন, উজ্জ্বল মোল্যা, শের আলি ও গণি মোল্যা এই ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন।

যাবতীয় সাক্ষ্য প্রমাণাদি শেষে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আজ রবিবার দুপুরে মহিউদ্দিন মোল্যা, মোশরাফ মোল্যা এবং শের আলিকে দোষি সাবস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া জাহাঙ্গীর হোসেন ও গণি মোল্যাকে তিন ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করেছেন। অপর আসামি উজ্জ্বল মোল্যাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকার পক্ষের আইনজীবি কামাল হোসেন। তবে এই রায়ের বিষয়ে কোন মন্তব্য করেননি আসামি পক্ষের আইনজীবী মো. গোলাম নবী।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology