আজ, বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৪

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

যুক্তরাষ্ট্র প্রবাসী মাগুরার ছোটন-চায়না দম্পতি খুন

মাগুরা প্রতিদিন ডটকম : যুক্তরাষ্ট্র প্রবাসী মাগুরার দম্পতি আহসান হাবিব ছোটন এবং সৈয়দা সোহেলী আকতার চায়নার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই দম্পতির মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বাঙালি কমিউনিটির মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাগুরাতেও তার আত্মীয় স্বজনদের মধ্যে চলছে আহাজারি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স সিটির লাভিন এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। স্ত্রীকে গুলি করে হত্যার পর ছোটন নিজেও আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

আহসান হাবিব ছোটন (৫২) ও তার স্ত্রী সৈয়দা সোহেলী আকতার চায়না (৪৩) পারিবারিক ভিসায় দুই ছেলেসহ ২০০৮ সাল থেকে অ্যারিজোনায় বসবাস করছিল।

ফিনিক্স সিটির বাসিন্দা ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম জানান, হাবিব একটি রেস্তোরাঁয় কাজ করতেন। আর চায়না একটি বিউটি পারলার চালাতেন। করোনা মহামারীর মধ্যে দুজনই কর্মহীন হয়ে পড়েছিলেন। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি খতিয়ে দেখছে সেখানকার পুলিশ।

সম্প্রতি উভয়ের মধ্যে আর্থিক বিষয় নিয়ে অশান্তি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। রোববার সকালে চায়না স্বামীর আচরণে ক্ষুব্ধ হয়ে বাসায় পুলিশ ডাকেন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ছোটন সেখান থেকে বেরিয়ে যান। পুলিশ তখন চায়নাকে কোর্টে গিয়ে স্বামীর বিরুদ্ধে একটি প্রোটেকশন অর্ডার নেয়ার পরামর্শ দেন বলে সূত্রটি জানিয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology