আজ, সোমবার | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫৯

ব্রেকিং নিউজ :
আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার জঙ্গল সলিমপুরে র‍্যাব -পুলিশের ক্যাম্প বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে ইয়াসিন বাহিনী তেলবোঝাই ট্রাক ছিনতাই, চালককে হত্যা—এক সপ্তাহ পর উন্মোচিত চাঞ্চল্যকর রহস্য মাত্র ১শ ২০ টাকায় পুলিশের চাকরি সংসদ ভবন থেকে উধাও ১৩৪৩ কপার বার, তদন্তে অনিয়মের অভিযোগ ঝিনাইদহ ছাত্রদল নেতার মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক গ্রেফতার

মাগুরায় দুর্গাপূজা উপলক্ষে প্রয়াত মুক্তিযোদ্ধা ও সমাজসেবক সন্তোষ দত্ত স্মরণে বস্ত্র বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : দুর্গাপূজা উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মাগুরার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত শ্রী সন্তোষ কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার স্থানীয় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বিকালে সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে বস্ত্র বিতরণকালে পরিবারের পক্ষ থেকে প্রয়াত সন্তোষ কুমার দত্তের সহধর্মিনী সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী লিপিকা দত্ত, ব্যাংকার পুত্র শ্রী সঞ্জয় কুমার দত্ত, আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী সুভাষ কুমার গোস্বামী বাবলু ঠাকুর উপস্থিত ছিলেন।

মাগুরার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত শ্রী সন্তোষ কুমার দত্তের স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ষষ্ঠী পূজার দিন বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology