আজ, মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৫৩

ব্রেকিং নিউজ :
মাগুরায় স্কুল ছাত্রী ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড শেখ হাসিনার দেশে ফিরে আদালতে উপস্থিত হওয়া একমাত্র আইনি পথ চাঁদপুরে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যক্তির মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ দুই জন গ্রেফতার জাতীয় পর্যায়ে  মাগুরার হুমাইরা সারাদেশে প্রথম শরীয়তপুরের বুকে এক টুকরো ইতিহাস: ছায়াঘেরা ‘ছয়গাঁও সিকদার বাড়ি’র খোঁজে শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা পেলেন শ্রেষ্ঠরা সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ায় শালিখা যুবদল নেতা নয়ন মুন্সী বহিস্কার জাদুশিল্প পেল রাষ্ট্রীয় স্বীকৃতি, সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা

মাগুরায় করোনা সচেতনতা বাড়াতে যুবলীগের নতুন কর্মসূচি

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা সচেতনা বৃদ্ধিতে জেলা আওয়ামী যুবলীগ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবার তারা সড়কে চলাচলরত সাধারণ মানুষের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণতো করছেই। পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করে ঘর থেকে বেরিয়েছেন তাদেরকে এক প্যাকেট করে পুষ্টি সমৃদ্ধ বিস্কুট উপহার দেয়া হচ্ছে।

শনিবার জেলা আওয়ামী যুবলীগের বেশ কয়েকটি ইউনিট শহরের চৌরঙ্গীমোড় সহ বিভিন্ন পয়েন্টে এসব কার্যক্রম চালায়।

মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জানান, মাগুরাসহ সারাদেশে করোনা প্রাদূর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প আর কিছুই নেই। যে কারণে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিশ্চিতকরণে যুবলীগ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই অংশ এটি। নিজস্ব অর্থায়নেই যুবলীগের কর্মীরা সারা জেলাতে এরকম আরও অনেক কাজ করছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology