আজ, বুধবার | ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৬

ব্রেকিং নিউজ :
আবার হামলার শিকার হলেন নাসীরুদ্দিন পাটওয়ারী মাগুরা থেকে প্রত্যাহার হলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মিরপুরে বাসা থেকে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিচ্ছেন মোতাকাব্বীর আহমেদ আবার বাড়লো জ্বালানি তেলের দাম মাগুরায় চোরাই ৫টি মোটরসাইকেলসহ চোর সিণ্ডিকেটের এক সদস্য গ্রেফতার দুই মহাদেশ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এমপি মনোয়ার খান এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা-বিআরটিএ-এর সতর্কবার্তা স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে সংবর্ধনা, বালিকা ফুটবল দলও পেল পুরস্কার

মাগুরায় এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হচেছ ফাইজারের টিকা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বৃহস্পতিবার সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ফাইজারের কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

মাগুরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মাগুরা জেলা সদরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা টেকনিক্যাল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, শ্রীপুর উপজেলার নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় এবং শালিখা ও মহম্মদপুর উপজেলা পরিষদ এই ৬টি কেন্দ্রে থেকে মোট ১১ হাজার ১৪ জন শিক্ষার্থির মধ্যে দেয়া হবে এসব টিকা।

সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, সব কেন্দ্র গুলোতেই টিকা নিতে আগ্রহিদের ভিড় দেখা গেছে। উত্সাহ নিয়েই তারা উপস্থিত হয়েছেন কেন্দ্রগুলোতে। স্বাস্থ্য বিভাগের লক্ষ্য একদিনেই সকল পরীক্ষার্থিকে টিকার আওতায় আনা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology