আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:০০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

চলে গেলেন মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান সোমবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

সোমবার বাদ আসর নামাজ পিটিআই স্কুল মাঠে তার নামাজে জানাযায় সকলকে অংশগ্রহণের জন্যে পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে খান মোহাম্মদ কামরুল হুদা রিফাত আহ্বান জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানের মৃত্যুতে স্থানীয় দুই সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম, জেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology