আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৫

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

ছাত্রলীগ নেত্রী নিশি এবং সুস্মিতা গ্রেফতার

মাগুরা প্রতিদিন : বাংলাদেশ ছাত্রলীগের আলোচিত দুই নেত্রি মাগুরার বেনজির হোসেন নিশি এবং সুস্মিতা পাণ্ডেকে পুলিশ গ্রেফতার করেছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নিশি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের বিএনপি নেতা কুতুবুদ্দিনের ভাগ্নি এবং ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে শহরের সাতদোহা পাড়া এলাকার স্বপন পাণ্ডের মেয়ে।

তারা দু’জনই ভারতে যাওয়ার পথে সোমবার পুলিশের হাতে গ্রেফতার হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে সাতক্ষীরার দেবহাটা থানার পাশে স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করা হয়।

তিনি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী জানিয়েছেন।

অপরদিকে সোমবার বিকেলে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে তার ছোট ভাই সত্যজিত পান্ডেকে সাথে নিয়ে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে পুলিশ তাদের গ্রেফতার করে।

সুস্মিতা,ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology