আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৭

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

নাকোল বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার থেকে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

নাকোল ফাঁড়ি পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হচ্ছে শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খন্দকার।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল বাজারের চৌরঙ্গীমোড় এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম আলম জানিয়েছেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology