আজ, রবিবার | ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৪

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

বিজেপি নেতা নূপুর শর্মার শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ

মাগুরা প্রতিদিন ডটকম : ভারতীয় জনতা পার্টির নেতা নূপুর শর্মার শাস্তির দাবিতে শুক্রবার মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জুম্মার নামাজ শেষে দুপুর আড়াইটায় শহরের নোমামী ময়দান থেকে নবীপ্রেমী তাহহিদী জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলার ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লি অংশ নেন।

মহানবী (সাঃ)কে অবমাননা করে বক্তব্য রাখায় বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে নানা শ্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা।

জেলার বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারি সাধারণ মুসল্লিরাও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নূপুর শর্মার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদির  বিরুদ্ধেও নানা শ্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আগে বিজেপি নেতা নূপুর শর্মার গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসেন, রিয়াজ হোসেন, মাহফুজ হোসেন শিবলু প্রমুখ বক্তারা।

মাগুরা শহর ছাড়াও জেলার মহম্মদপুর, শালিখা ও শ্রীপুর উপজেলাতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology