আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ভোর ৫:৩৭

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা পৌর বিএনপির সম্মেলন সম্পন্ন

মাগুরা প্রতিদিন : মাগুরায় পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মাসুদ হাসান খান কিজিল সভাপতি এবং মুন্সি আনজুম হাসান সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করে ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মাসুদ হাসান খান কিজিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফ হোসেন পেয়েছেন ২৭১ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনজুম হাসান সুমন।  নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হাসান খান ১৭৭ ভোট পান।
এদিকে সাংগঠনিক সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে কাজী মাজহারুল হক উৎপল এবং ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উজ্জ্বল হোসাইন।

নির্বাচনে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৬৩৮ জন কাউন্সিলরের মধ্যে ৬৩৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব প্রভাষক শাহজাহান মৃধা বাবলু।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology