আজ, মঙ্গলবার | ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:০৪

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা বার নির্বাচনে এড কল্লোল-শাহিন নির্বাচিত

মাগুরা প্রতিদিন : মাগুরা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। সোমবার অনুষ্ঠিত

বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগ সমর্থিত এডভোকেট মাহবুবুল আকবর কল্লোল ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন নির্বাচিত হয়েছে। ১৫ জানুয়ারী সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ হয়।

মোট ১৫ টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মাগুরা আইনজীবী সমিতির ২৭৮ জন ভোটারের মধ্যে ২২৪ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্রাচার্য নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানান জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology