আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা মুক্ত দিবস উপলক্ষে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বলন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা হানাদার মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্জ্বল কর্মসূচি পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন গৃহিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬ টা ১ মিনিটে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এবং ভায়নার মোড় এলাকায় এক মিনিটের জন্যে ব্লাক আউট করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মোমবাতি জ্বালিয়ে দিবসটি উদযাপন করে।

এসব কর্মসূচিতে জেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মহিলা পরিষদ ছাড়াও জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থিরা অংশ নেয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology