আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি গঠন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় আসমা খাতুন লিমাকে সভাপতি এবং একামনি আকতারকে একা’কে সাধারণ সম্পাদক করে মাগুরা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছে।

১৬ মে মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি নাহিদ খান এবং সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট ঘোষিত আংশিক কমিটির তিনজন সহ-সভাপতি হচ্ছেন তাসসিনা ইসলাম আলিফ, তানিয়া ইসলাম পায়েল ও শিপ্রা রানি বিশ্বাস।

ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে সুমাইয়া ইয়াসমিন এবং তানজিলা খাতুন বাপ্পিকে।

এছাড়া দুজন সাংগঠনিক সম্পাদক হচ্ছেন তামান্না ইসলাম জয়া এবং আনিসা সুলতানা।

খুব শিগগিরই কমিটির অন্যান্যদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাগুরা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology