আজ, বুধবার | ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১০

ব্রেকিং নিউজ :
শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মিজান সম্পাদক টগর নির্বাচিত নির্বাচন-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে মনোয়ার ও প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাগুরার মহম্মদপুরে ডাক্তারের উপর হামলার ভিডিও ভাইরাল মাগুরা-১ আসনে মনোয়ার, মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী নির্বাচিত মাগুরা-১ আসনে এবারের ‘মূল প্রতিদ্বন্দ্বী’ জামায়াতের অতীত রেকর্ড দুর্বল বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ রংধনুর মতো বাস করবে— জয়ন্ত কুমার কুন্ডু নির্বাচন দোরগোড়ায়: সম্ভাব্য আসনচিত্রে বিএনপি এগিয়ে, বড় ফ্যাক্টর স্বতন্ত্ররা শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া

মাগুরা-২ আসনের বিএনপি প্রার্থী অ্যাড. নিতাই রায় চৌধুরীর মনোনয়ন পত্র দাখিল

মাগুরা প্রতিদিন : মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী রবিবার দুপুরে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

দুপুর দেড়টার দিকে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বনি আমিনের কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।

এর আগে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে নির্বাচনী আসনের শালিখা ও মহম্মদপুর অঞ্চলের হাজার হাজার নেতা-কর্মী উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়।

মনোনয়ন পত্র দাখিল শেষে স্থানীয় সাংবাদিকদের উদ্দেশ্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচন শতভাগ নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে সেই প্রত্যাশা আমাদের। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের সামনে চ্যালেঞ্জ দেশের মানুষের জন্যে শান্তি প্রতিষ্ঠা করা। আমরা সকলকেই সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ সমাজ গঠন করতে চাই।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology