আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৬:০৭

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

শ্রীপুরে নির্বাচন বিষয়ে প্রশাসনের সচেতনতামূলক মহড়া

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরের বিভিন্ন বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্রীপুর উপজেলা ক্যাম্প কমান্ডার সালাউদ্দিন আহম্মেদ, মাগুরার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম, আরডিসি সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডারের প্রতিনিধি এসআই আব্দুল করিম খান, র‍্যাবের টিম প্রধান আবুল হুসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

শ্রীপুর উপজেলার কাজলী, আমতৈল, সব্দালপুর, রাধানগর ও নাকোল বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত কর্মকর্তারা সাধারণ জনগণকে ভোট প্রদানে উৎসাহী করে তুলতে বক্তব্য দেন। পাশাপাশি কেউ কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি দিলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেন। এছাড়া ভোটারদের নিজ নিজ পছন্দ অনুযায়ী যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology