আজ, সোমবার | ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৮

ব্রেকিং নিউজ :
ভিডিও চালু রেখে পুলিশ নির্যাতনের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতিতে দিনমজুরের মৃত্যু, দুই কর্মী সাময়িক বরখাস্ত মাগুরায় টিএসপি-ডিএপি সারের সংকট, চাহিদার তুলনায় বরাদ্দ কম মাগুরায় ৫ লাখ টাকার চুক্তিতে সিআইডি সেজে অপহরণের চেষ্টা -৭ জন গ্রেফতার জাসদ নেতা মাগুরার সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ আওয়াল আর নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে সংঘর্ষ এড়াল মহম্মদপুর বিএনপির দুইপক্ষ কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নে মাগুরাকে এগিয়ে নিতে ঢাকায় উদ্যোক্তা কর্মশালা ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ চলে আসায় বিদ্যুৎস্পৃষ্ট চোর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-ফলমেলা উদ্বোধন মাগুরায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

মাগুরা-১ আসনে মনোয়ার খানের ওপরই আস্থা রাখল বিএনপি

মাগুরা প্রতিদিন : সকল প্রতিবন্ধতা ও অভ্যন্তরীণ বিরোধ অতিক্রম করে শেষ পর্যন্ত মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পাওয়ার মধ্য দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।

এর আগে গত মাসেই মাগুরা-১ আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোয়ার হোসেন খানের নাম ঘোষণা করা হলেও এই মনোনয়নকে কেন্দ্র করে জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।

দলের একটি অংশ তার প্রার্থিতার বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানায়। প্রায় ৬শ’পাতার নথিতে বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের স্বাক্ষর সংযুক্ত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তা পাঠানো হয়।

তবে এসব অভিযোগ ও চাপ সত্ত্বেও বিএনপির কেন্দ্রীয় হাইকমাণ্ড শেষ পর্যন্ত মনোয়ার হোসেন খানের ওপরই আস্থা রেখেছেন।

সংগঠন পরিচালনায় তার অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা এবং দলীয় ও দলের বাইরের সাধারণ মানুষের সঙ্গে গড়ে ওঠা আস্থার সম্পর্ক—এই সবকিছু বিবেচনায় নিয়েই মাগুরা-১ আসনের জন্য তার নামকে যৌক্তিক ও বাস্তবসম্মত বলে মনে করা হয়েছে বলে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মনে করছেন।

এদিকে, মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর মাগুরা জেলা ও মাগুরা-১ নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

অনেকেই কেন্দ্রীয় নেতৃত্বের এই অনড় অবস্থানকে সংকটময় সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

তৃণমূল পর্যায়ের নেতাদের একটি বড় অংশ মনে করছেন, মনোয়ার হোসেন খান মনোনয়ন পাওয়ায় বিভক্ত দলকে এক ছাতার নিচে আনা সম্ভব হবে, যা আসন্ন নির্বাচনে বিএনপির জন্য বড় শক্তিতে পরিণত হতে পারে।

অন্যদিকে নির্বাচনী সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর উপস্থিতি। স্থানীয় বিএনপি নেতাদের ধারণা, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে নামতে পারলে জামায়াত প্রার্থীকে পরাজিত করে মাগুরা-১ আসন পুনরুদ্ধার করা বিএনপির পক্ষে সম্ভব হবে। এ কারণে মনোনয়ন নিয়ে পূর্বের বিরোধ ভুলে এখন দলীয় স্বার্থে সবাইকে এক কাতারে আসার আহ্বান জানাচ্ছেন তারা।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology