আজ, শনিবার | ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৭

ব্রেকিং নিউজ :

মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরা প্রতিদিন : মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার শহরের ঢাকা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— দিপ্ত কুমার বিশ্বাস,  নাহিদ হাসান সবুজ এবং তমা।অভিযানকালে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ টাকা এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology