আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:৩৮

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা বন্ধ রাখায় জাসদের নিন্দা জ্ঞাপন

মাগুরা প্রতিদিন ডটকম : নিরাপত্তাহীনতার অজুহাতে মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা উদযাপন বন্ধ রাখার সিদ্ধান্তে নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম।

বৃহস্পতিবার নিজ স্বাক্ষরিত তার দপ্তর প্রেরিত নিন্দা জ্ঞাপন পত্রে জাহিদ আলম উল্লেখ করেছেন, রাষ্ট্র-সরকার-প্রশাসনের দায়িত্ব সব ধর্মের মানুষের ধর্ম পালন ও ধর্মীয় উৎসব উদযাপনের অধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। অথচ নিরাপত্তাহীনতার ঝুঁকির অজুহাত দেখিয়ে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটি হলে তা রাষ্ট্র-সরকার-প্রশাসনের দুর্বলতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে চিহ্নিত হবে বলে তিনি উল্লেখ করেন।

যে কোনো মূল্যে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে মাগুরার ঐতিহ্যবাহী সার্বজনীন কাত্যায়নী পূজা ও উৎসব নিরাপদে আয়োজনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাসদ নেতা জাহিদ আলম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology