আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৭

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরার মহম্মদপুরে এনকাউন্টারে এক ডাকাত নিহত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুরে বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে এক ডাকাত এনকাউন্টারে নিহত হয়েছে। সে মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, রাত ২ টার দিকে উপজেলার রামপুর এলাকায় একটি মাঠের মধ্যে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে করছিল একদল ডাকাত। এ সময় সেখানে গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুলিবিদ্ধ অবস্থায় ওই ডাকাতকে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধারের পর মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রাম দা উদ্ধার করেছে। নিহত ডাকাত সোহাগের নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology