আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৮

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় শালিখা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় শনিবার শালিখা উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিকালে মাগুরা শহরের পুরাতন জেলরোড়ে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান।

শালিখা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আবদুল কুদ্দুস বিশ্বাসকে সভাপতি, আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং বায়েজিদ আলিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

মাগুরা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসান সম্মেলন শেষে নব নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে কমিটির অন্যান্য পদসূমহ পূরণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology