আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরা সদরের লক্ষীকান্দর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কবিরাজ মো. বাবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, শিক্ষাবিদ খান জিয়াউল হক, এডভোকেট রতন কুমার মিত্র, রানা আমির ওসমান রানা, কাজী তাসুকুজ্জামান, কবিরাজ তপন বসু প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, শহরের লক্ষীকান্দর এলাকায় নিজস্ব ৭১ শতক জমির ওপর প্রায় ৫০ লক্ষ টাকা ব্যায়ে প্রফুল্ল সিংহ আর্য়ুবেদিক মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। এটি খুলনা বিভাগের অন্যতম বৃহৎ সরকার অনুমোদিত আর্য়ুবেদিক মেডিকেল কলেজ। দুই শতাধিক শিক্ষার্থী এই কলেজে অধ্যায়নরত রয়েছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি বর্তমানে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম চলছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology