আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৯:৩৮

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় এক স্বাস্থ্যকর্মীসহ নতুন ৮ জন রোগীকে নিয়ে মোট ঌ০ জন করোনা শনাক্ত

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের এক স্বাস্থকর্মীসহ ৮ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৯০, যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন। নতুন শনাক্ত হওয়া ৬ জনের বাড়ি মাগুরা সদরে এবং ২ জন শ্রীপুর  উপজেলার।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার জেলায় নতুন ৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৯০ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৫৮ জন, শ্রীপুরে ১৪ জন, শালিখায় ৮ জন, মহম্মদপুরে ১০ জন। মাগুরা সদরে ১ জন ও শ্রীপুরে ১জনসহ মারা গেছে ২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৫ জন। আক্রান্তদের ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও  ৪০ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

এ ছাড়া রবিবার থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহ্নিত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology