আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৪৩

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় করোনা রোগীদের জন্যে রেড ক্রিসেন্ট সোসাইটির এম্বুলেন্স প্রদান

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় করোনা রোগীদের হাসপাতালে আনা নেয়ার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি অত্যাধুনিক এম্বুলেন্স প্রদান করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব এর পক্ষে মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু বৃহস্পতিবার মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে এম্বুলেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্র বুঝে দেন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, এম্বুলেন্সটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত।  জেলার করোনা আক্রান্ত রোগীরা ২৪ ঘন্টা বিনামূল্যে এই এম্বুলেন্সটির সেবা নিতে পারবেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology