আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩০

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় পথশিশুদের মধ্যে ‘আমাদের মালিবাগ’ সংগঠনের কম্বল বিতরণ

মাগুরা প্রতিদিন ডটকম : ঢাকার ‘আমাদের মালিবাগ’ নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে বুধবার মাগুরার অসহায়, দুস্থ পথ শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বিকালে শহরের হাসপাতাল পাড়ায় রেডিয়েন্ট স্কুল প্রাঙ্গণে মাগুরা শহরের ২ শতাধিক পথ শিশুর মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

পথ শিশুদের মধ্যে কম্বল বিতরণকালে ‘আমাদের মালিবাগ’ সংগঠনের সভাপতি মজিবর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হেলাল, সাইফ উদ্দিন আহমেদ সাজু, ইব্রাহিম খলিল পিয়াস, এমরান হোসেন, খালেদ মাহমুদ চৌধুরী ও কাজী রকিবুল হাসান সুমন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর র¶া জাতীয় কমিটি মাগুরা জেলা শাখার সদস্য সচিব শরীফ তেহরান টুটুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology