আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৫

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় বায়ান্নর স্মরণে প্রভাতফেরি

মাগুরা প্রতিদিন ডটকম : বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে মাগুরায় একুশে ফেব্রুয়ারি শুক্রবার ভোরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে প্রভাতফেরি বের হয়।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান সহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেন।

পরে শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণের জেলা শিল্পকলা একাডেমির সদস্যরা কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।

এছাড়া জেলা শিশু একাডেমির উদ্যোগে সৈয়দ আতর আলি গণগ্রন্থাগার মিলনায়তনের উন্মুক্ত মঞ্চে কবিতা গান নৃত্যের পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলার অন্যান্য উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology