আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১:২৭

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে কবিতা পাঠ ও আলোচনা সভা

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে মাগুরা বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজনে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে সংগঠনের সভাপতি কাজী সিরাজ উদ্দিন মিহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী ফিরোজ, কবি বিকাশ মজুমদার, ডা.বাবুল রশিদ, কবি আব্দুল হাকিম, কবি মনিরুজ্জামান, সাংবাদিক আবু বাসার আখন্দ, প্রভাষক আবদুল ওয়াদুদ ও বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক লিটন ঘোষ জয়।

আলোচনা সভা শেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে স্থানীয় কবি সাহিত্যিকরা কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন সাহিত্য সংগঠনের কবি-সাহিত্যিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology