আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৩১

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

মাগুরায় শ্রীপুর-মহম্মদপুরে নতুন ২ জন শনাক্ত মোট করোনা আক্রান্ত ৪৬

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় গত ২৪ ঘন্টায় দুই ব্যক্তি করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার পাওয়া রিপোর্ট অনুযায়ী শনাক্ত হওয়া দু’জন হচ্ছে মহম্মদপুর উপজেলার ফুলবাড়ি এবং শ্রীপুর উপজেলার দূর্গাপুর গ্রামের।

এই নিয়ে মাগুরায় মোট ৪৬ জন করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১ হাজার ৮৩ জনের নমুনা পাঠানো হলেও ৯ শত ৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে পজিটিভ হিসেবে শনাক্তদের মধ্যে ২০ জন সুস্থ্য হয়ে উঠেছে। বাকি ২৪ জনের মধ্যে ২১ জন হোম আইসোলেশন এবং ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology