আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৩:৫২

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

শালিখা প্রেসক্লাবের নতুন সভাপতি দীপক সম্পাদক তুহিন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শালিখা প্রেসক্লাবের নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। দীপক চক্রবর্তীকে সভাপতি ও তুহিন ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

শনিবার রাতে শালিখার আড়পাড়ায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতভাবে গঠিত কমিটির উপদেষ্টা নির্বাচন করা হয়েছে প্রবীন সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র মন্ডলকে।

শালিখা প্রেসক্লাবের নব গঠিত কমিটির অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি এডভোকেট দেবব্রত দে ও শহিদুজ্জামান চাঁদ, শিশির সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল মোল্যা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, প্রচার সম্পাদক সুব্রত বিশ্বাস, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ বাবুল মোস্তফা, তথ্য ও গবেষণা সম্পাদক আবু হুরাইরা, কোষাধ্যক্ষ বাবুল মোস্তফা, যুব ও ক্রীড়া সম্পাদক মুন্সী হাসানুজ্জামান তুষার, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুন্সী হাবিবুল্লাহ এবং কার্যকরি সদস্য যথাক্রমে মো: মনিরুজ্জামান, আবু হুরাইয়া, শাহিনুর রহমান, রাতুল রায়হান, কুতুবুল আলম শানু, মনিরুল ইসলাম ও পিয়াস।

নব নির্বাচিত সভাপতি দৈনিক ভোরের কাগজের মাগুরা জেলা প্রতিনিধি দীপক চক্রবর্তী বলেন, শালিখা প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী ঐতিহ্যবাহি একটি প্রতিষ্ঠান। সাংবাদিকদের অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিনের লালিত ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে বলে বিশ্বাস করি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology