আজ, সোমবার | ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:০৭

ব্রেকিং নিউজ :
স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা মাগুরায় ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়া’র নামে সড়ক শালিখায় দুই কীটনাশক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাগুরার এমপি নিতাই রায় চৌধুরী

শালিখায় আয়োজিত ২ দিন ব্যাপী শিশু মেলা সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় শালিখা উপজেলা মুক্তাঙ্গনে আয়োজিত ২ দিন ব্যাপী শিশু মেলা বুধবার শেষ হয়েছে।

মেলা উপলক্ষে বর্ণ‍াঢ্য  র‌্যালীর পাশাপাশি আলোচনা সভা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, দেশাত্ববোধক সঙ্গীত ও কবিতাবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াচুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রানী মল্লিক ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান খান প্রমুখ।

মঙ্গলবার মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আলী আকবর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহাবুবুর রহমান, মাগুরা সিভিল সার্জন ডাঃ মুন্সী মোঃ ছাদুল্লাহ, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াজুল আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকুমারেশ চন্দ্র গাছি।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology