আজ, শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:০৭

ব্রেকিং নিউজ :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু আবৃত্তি জাতির আত্মপরিচয়ের প্রতিফলন — সংস্কৃতি মন্ত্রী

মহম্মদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয় কর্তৃক মহম্মদপুর উপজেলার মহম্মদপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

১০ ফেব্রুয়ারি সোমবার মহম্মদপুর বাজারের বিভিন্ন কসমেটিকস, ফলের দোকান, ফার্মেসি, গ্যাসের দোকান, কনফেকশনারি, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সর্তক করা হয়। এরমধ্যে মেসার্স অনন্যা কসমেটিকস নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ও অন্যান্য পণ্য জব্দ করার পাশাপাশি ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ও ৫১ ধারায় সতর্কতামুলক ৫ হাজার টাকা এবং মেসার্স তুষার স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও  আরো ২টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০/- টাকা জরিমানা করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology