আজ, মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৩১

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন মাগুরায় বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর-গ্রেপ্তার ৫ সোনা ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের দুই আহ্বায়ক বহিষ্কার সাকের হত্যা ও সোনা ডাকাতির যোগসূত্র! স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম জাহিদ গ্রেপ্তার মাগুরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অ্যাড এম এ রশিদ বহিষ্কার বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন সমাবেশ মাগুরায় এইচএসসিতে ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা যুবদল নেতা সাকের হত্যাকাণ্ডের পর বেশি কান্নাকাটি করা সেই মারুফকে রিমাণ্ডে মাগুরায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন ধর্ষণের পর মেয়েটি নদীতে ঝাপ দেয় পরে ফাঁড়ির বাথরুমে হারপিক পান করে

মাগুরায় জাতীয় নাগরিক কমিটির জেলা আহ্বায়ক কমিটি গঠন

মাগুরা প্রতিদিন : মাগুরায় গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটির আংশিক জেলা আহ্বায়ক কমিটি।

আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

০৯ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এই অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিতে মো. সুলতান হোসেনকে আহ্বায়ক এবং সালেহ আহমদ শাকিলকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম পলক, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম কুদ্দুস, মো. সোহেল রানা, কাজী মাসুদ রানা, সনাতন পাল, মো. মিলন হোসেন, বি.এম ফারুক এবং মো. এনামুল মোল্যা। সিনিয়র যুগ্ম সদস্য সচিব-মো. সফিউল্লাহ, যুগ্ম সদস্য সচিব-মো. সেলিম রেজা এবং আব্দুল্লাহ সিকদার, সাংগঠনিক সম্পাদক-মো. হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক-দৃষ্টি খাতুন এবং জাহিদ হোসেন।

কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology