মাগুরা প্রতিদিন: মাগুরার শালিখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ্ তানিয়া আক্তার।
সোমবার (২৩ নভেম্বর) তিনি নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।
এ সময় জেলা প্রশাসক নবাগত ইউএনওকে স্বাগত জানান। পাশাপাশি শালিখা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে তার সফলতা কামনা করেন।
এর আগে তানিয়া আক্তার সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।