আজ, সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা ১২ কেজি এলপিজি ১,৮৩৭ টাকা, ভোক্তা পাবে কত টাকায়? মাগুরার ফটকি নদীতে নৌকা বাইচ দেখতে হাজার হাজার মানুষ কানের দুল ছিনতাইয়ের অভিযোগ, হুমকিতে বদলে গেল গৃহবধূর বক্তব্য? বলাকইড় পদ্মবিল: প্রকৃতির আঁকা এক গোলাপি ছবি নোমানী ময়দান রক্ষার দাবিতে মাগুরায় মানববন্ধন মাগুরা পল্লী বিদ্যুৎ জিএম বরখাস্তের পর গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় ২৩৫ ইউনিটে ৫০৬ কোটির বিল: জিএম বরখাস্ত, ৪ কর্মকর্তাকে শোকজ জানুয়ারিতে শুরু, ৬ জুনের মধ্যে শেষ হবে স্থানীয় সরকার নির্বাচন

মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

মাগুরা প্রতিদিন: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল—“শিক্ষকের কণ্ঠে প্রতিধ্বনি: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষকরা হলেন উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ার কারিগর। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।”

তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও তাদের মর্যাদা রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

সভায় জেলা শিক্ষা অফিসারসহ স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology