আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৭

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

নোমানী ময়দান রক্ষার দাবিতে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিদিন: মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা। একই সঙ্গে মাঠের একাংশে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের প্রশাসনিক উদ্যোগের প্রতিবাদ জানানো হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, নোমানী ময়দান মাগুরার অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক খেলার মাঠ। খেলাধুলার পাশাপাশি দীর্ঘদিন ধরে এখানে ওয়াজ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক আয়োজন হয়ে আসছে।

বক্তারা বলেন, মাঠের পরিসর কমে গেলে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হবে। তাই নোমানী ময়দানের ঐতিহ্য ও স্বাভাবিক পরিবেশ রক্ষার পাশাপাশি মাঠটি ভবিষ্যতেও সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে মাগুরা বণিক সমিতির সভাপতি মুন্সী হুমায়ুন কবির রাজা, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকিসহ স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীরা বক্তব্য দেন।

উল্লেখ্য, স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও স্থান নির্বাচন নিয়ে জটিলতায় মাগুরায় কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়নি। সম্প্রতি নোমানী ময়দানের এক কোণে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নিয়ে উদ্বোধনী ফলক স্থাপন করা হয়। এর প্রতিবাদেই মানববন্ধনটি আয়োজন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology