আজ, বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৮

ব্রেকিং নিউজ :
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন শ্রীপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সরকারি কাজে বাধা দিলে দলের হলেও ছাড় নয়: নিতাই রায় চৌধুরী মাগুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল চিত্রাঙ্কন-আবৃত্তির পুরস্কার বিতরণে শেষ হলো মহম্মদপুরের বইমেলা বিশ্ববরেণ্য শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী মাগুরায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৮.২৪ শতাংশ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি শরীয়তপুরের পথে পথে : মঠ, মসজিদ, মন্দির, জমিদারবাড়ি আর লোককথার এক বিস্মৃত ভূখণ্ড মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু

মহম্মদপুর হোস্টেলে সমাজসেবা কর্মীর রহস্যজনক মৃত্যু

মাগুরা প্রতিদিন : মাগুরার মহম্মদপুরে পাপিয়া দত্ত (৩৬) নামে সমাজসেবা অধিদপ্তরে কর্মরত একজন সমাজসেবা কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

তিনি মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসে শিশু সুরক্ষা প্রকল্পের একজন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ অভ্যন্তরের প্রমোট মহিলা হোস্টেলের নীচ তলার কক্ষে গলায় ওড়না জড়ানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

প্রমোটে বসবাসরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, পাপিয়া দত্ত একাই তার কক্ষে বসবাস করতেন। তার স্বামী মিঠু ধর একটি ওষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে খুলনায় কর্মরত আছেন। একমাত্র মেয়েটি লেখাপড়ার জন্যে সেখানে বাবার সাথেই থাকে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোস্টেলের দ্বিতীয় তলায় বসবাসরত একজন ভিডিপি সদস্য তার কক্ষে খোঁজ করতে গেলে বিছানার এক কোণায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি অন্যদের জানান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে  নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology