আজ, রবিবার | ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির চলে গেলেন ফিফাব্যাজ রেফারী কাজী আনসারুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলমের ইন্তেকাল মায়ার পাহাড় মাগুরার শ্রীপুরের মেয়ে লিমাকে হত্যার পর তার স্বামী বিবস্ত্র করে মাঠের মধ্যে ফেলে দেয় অনৈতিক লেনদেনের অভিযোগে শ্রীপুর থানার ওসি শাহিন মিয়া প্রত্যাহার শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ বৈশ্বিক বাজারে এগোচ্ছে দেশের ঔষধ শিল্প মাগুরায় চা বিক্রেতার বাড়িতে ১২২ লিটার ডিজেল

মাগুরায় আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি মিজান সম্পাদক টগর নির্বাচিত

মাগুরা প্রতিদিন : মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর নির্বাচিত হয়েছেন।

রবিবার মাগুরা জেলা আইনজীবী সমিতির বার ভবনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৮২ জন ভোটারের মধ্যে ২২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রত্যক্ষ ভোটে সহ সভাপতি পদে অ্যাডভোকেট মেহেদি হাসান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) পদে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) পদে অ্যাডভোকেট আমেনা খাতুন লাবনী নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তাসলিমা আক্তার পপি।

এছাড়া হিসাব রক্ষক পদে অ্যাডভোকেট রেজাউল ইসলাম, গ্রন্থাগারিক পদে অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রত্যক্ষ ভোটে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে, অসীম কুমার শিকদার, আ.ন.ম ওবায়দা শহীদ, এনামুল হক- ২, মোঃ জাকির হোসেন মন্ডল, মোছাঃ ফারহানা পারভীন (বিউটি) এবং সঞ্জয় রায় চৌধুরী।

এবারের বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology