আজ, বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:১৫

ব্রেকিং নিউজ :
মাগুরায় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী অপু গ্রেপ্তার এনসিপি ছাড়ছেন মাগুরা জেলা আহ্বায়ক রাসেল মজুমদার মাগুরার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুন আর নেই মাগুরায় মহালয়ায় দেবীপক্ষের সূচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাগুরা পৌরসভা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: শুনতে হবে মনের কথা মাগুরার কলেজপাড়া থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা টোকনের দাফন সম্পন্ন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠবে জামায়াত ডিজিটাল নজরদারিতে বদলে গেল শ্রীপুর সরকারি কলেজ

বৈশ্বিক বাজারে এগোচ্ছে দেশের ঔষধ শিল্প

মাগুরা প্রতিদিন : দেশের ঔষধ শিল্পকে বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলতে তিনদিনব্যাপী ‘১৭তম এশিয়া ফার্মা এক্সপো ২০২৬’ ও ‘এশিয়া ল্যাব এক্সপো ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ আয়োজনের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি)-এর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব ও ডেলটা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন। এছাড়া বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন জিপিই এক্সপো লিমিটেডের সিইও পারেশ জুরমারভালা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।

উদ্বোধন শেষে স্বাস্থ্য মন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ঔষধ খাত একটি মানবিক ব্যবসা এবং দেশের ওষুধ উৎপাদনকারীরা জীবনরক্ষাকারী ওষুধ তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই খাতের উন্নয়নে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল মুক্তাদির বলেন, সরকারের সঠিক নীতিগত সহায়তা পেলে দেশের ঔষধ শিল্প আরও সমৃদ্ধ হবে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব অনেক দেশে ওষুধের দামে পড়লেও বাংলাদেশে তা তুলনামূলকভাবে কম রয়েছে।

বিশেষ অতিথি সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন জ্ঞান বিনিময় ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সরকার ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

তিনদিনব্যাপী এই প্রদর্শনী ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে ২০টিরও বেশি দেশের ৪০০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে ফার্মাসিউটিক্যাল প্রসেসিং, প্যাকেজিং, এপিআই, ল্যাব যন্ত্রপাতি, ক্লিনরুম, এইচভিএসি সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি তুলে ধরা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৩ সাল থেকে আয়োজিত এশিয়া ফার্মা এক্সপো ও এশিয়া ল্যাব এক্সপো দেশের ফার্মাসিউটিক্যাল খাতের উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology