আজ, বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৭

ব্রেকিং নিউজ :
বাংলা ১২ মাসের নাম ঠিকঠাক জানেন না মোসাদ্দিক? নববর্ষে মাগুরা জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মাগুরায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাগুরার রায়পুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন আ.লীগ রাজনীতিতে নিষেধাজ্ঞা: আইনি ভিত্তি দিল সংসদ ক্রিকেট এবং রাজনীতি নিয়ে ফেসবুকে সাকিব আল হাসানের নতুন স্টাটাস মাগুরায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান জোরদার: উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রী গঠিত পিএসএসি’র সদস্য মনোনীত হলেন ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামে ঘাসের জঙ্গলে গৃহবধূর মরদেহ

মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম লিমা খাতুন (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, লিমা খাতুন সোমবার সন্ধ্যায় বাবার বাড়িতে আসেন। পরদিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।

পরদিন বুধবার সকাল ১১টার দিকে এলাকাবাসী তার বাবার বাড়ির পাশের একটি মাঠে ঘাসের ক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহত লিমা খাতুন বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তার স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের বাসিন্দা, তার পিতার নাম মরহুম মরজেল।

স্থানীয়দের ধারণা, তাকে নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology