আজ, বুধবার | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:১৯

ব্রেকিং নিউজ :
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন; প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মাগুরা-১ আসনের এমপির রাজনৈতিক সচিব নিয়োগ মাগুরার ছেলে জাহিদুল ইসলাম রনি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত স্বাধীনতার মার্চ: অপারেশন সার্চলাইট থেকে বিজয়ের লাল-সবুজ পতাকা জনগণের কথা জানতে মাগুরায় ৯টি অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় শোভাযাত্রায় নিতাই রায় চৌধুরী ও মনোয়ার হোসেন খানের অভ্যর্থনা মাগুরায় ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ জন গ্রেফতার মাগুরা পৌরসভার সাবেক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আইজিপি হলেন মাগুরার সাবেক পুলিশ সুপার ভাষার জন্য ভালোবাসা

মাগুরায় এনটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাগুরা প্রতিদিন : শোভাযাত্রা, আলোচনা সভা এবং কেক কেটে মাগুরায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ২২ বছরে পদার্পন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব চত্ত্বর থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান উপস্থিত ছিলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান।

আলোচনা সভাশেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology